1. admin@dailyuttarerchitro.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ মো. আনিছুর রহমান আনিছ (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর হেফাজত থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে ঠাকুরগাঁও সদর থানার জমিদারপাড়া এলাকায় সিরাজউদ্দৌলা রোডসংলগ্ন গোল্ডেন স্প্রিং টাওয়ারের দ্বিতীয় তলার ২/সি নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনিছুর রহমান পঞ্চগড়ের বোদা থানার বাকপুর (শেরপাড়া) এলাকার মৃত কাসেম আলীর ছেলে। তিনি বর্তমানে ঠাকুরগাঁও সদর উপজেলার জমিদারপাড়া এলাকায় গোল্ডেন স্প্রিং টাওয়ারে বসবাস করতেন।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানা, ডিএমপির একটি থানা, আখাউড়া রেলওয়ে থানা ও পঞ্চগড় সদর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

ঠাকুরগাঁও জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. বেলাল হোসেনের সার্বিক দিকনির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অপরাধ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park