
ফজলুর রহমান,ঠাকুরগাঁও:
সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ মাসের সামগ্রিক কর্মমূল্যায়নে ঠাকুরগাঁও জেলা পুলিশের শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে বালিয়াডাঙ্গী থানা। এ নিয়ে টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেল থানাটি।
থানা কর্তৃপক্ষ জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা, বালিয়াডাঙ্গী থানার সকল অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টা এবং স্থানীয় জনগণের সহযোগিতা ও আস্থার ফলে এ অর্জন সম্ভব হয়েছে।
এ অর্জনকে বালিয়াডাঙ্গী থানা পুলিশের সম্মিলিত প্রচেষ্টার ফল উল্লেখ করে আগামীতেও আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।