1. admin@dailyuttarerchitro.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ঠাকুরগাঁও হাসপাতালে হায়নার কামড়ে আহত রোগীর স্বজনের কাছে ৮ হাজার টাকা দাবির অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৮৫ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে হায়নার আক্রমণে আহত এক রোগীর সেলাই করার জন্য স্বজনের কাছে ৮ হাজার টাকা দাবির অভিযোগ উঠেছে জরুরি বিভাগের অফিস সহায়ক নিত্য ও ওয়ার্ডবয় বাবুলের বিরুদ্ধে। এ ঘটনায় হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন রোগীর স্বজন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার ছোট পালাশবাড়ী গ্রামের মোছা. হবিজান বেগম (৭৫), স্বামী-মৃত হাসমতউদ্দিন। গত ১ অক্টোবর রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে হায়নার আক্রমণে আহত হয়ে জরুরি অবস্থায় ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। পরে তাঁকে মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।
অভিযোগে বলা হয়, হাসপাতালে ভর্তি করার পর জরুরি বিভাগের অফিস সহায়ক নিত্য ও ওয়ার্ডবয় বাবুল রোগীকে সেলাই করার জন্য নিয়ে যান। এ সময় সেলাই করার বাবদ রোগীর স্বজনের কাছে ৮ হাজার টাকা দাবি করেন তারা। স্বজনের কাছে টাকা না থাকায় জোরপূর্বক ২ হাজার টাকা আদায় করে নেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগকারী জানান, তিনি দরিদ্র ও অসহায়। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে এভাবে টাকা দাবির ঘটনায় তিনি বিপাকে পড়েছেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে আবেদন করেছেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park