1. admin@dailyuttarerchitro.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ঠাকুরগাঁওয়ে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১০০ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অভিযান চালিয়ে ২১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ জাহাঙ্গীর (৩২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার দিবাগত রাত পেরিয়ে শুক্রবার (২ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটে উপজেলার ৪ নম্বর কলনী এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধীন চোষপাড়া বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ৪ নম্বর কলনী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ জাহাঙ্গীরকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক জাহাঙ্গীর ৪ নম্বর কলনী গ্রামের বইজ উদ্দিনের ছেলে। বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ৬৪ হাজার ৮০০ টাকা।

বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্যের চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park