1. admin@dailyuttarerchitro.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৬৮ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২৮ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ মো. জাকির হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর উপজেলার জমিদারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ওই ব্যক্তির বাড়ির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাকির হোসেন জমিদারপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুর রহমান। পুলিশ জানায়, অভিযানে তাঁর কাছ থেকে ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির ১২ হাজার ৫৫০ টাকা, একটি পুরোনো সনি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নম্বরপ্লেটবিহীন কালো রঙের একটি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জাকির হোসেনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park