1. admin@dailyuttarerchitro.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৭৫ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দেশীয়ভাবে তৈরি একটি পিস্তল ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (৯ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) অধীনস্থ কোটপাড়া বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নায়েব সুবেদার মো. আঃ মোতালেব হোসেনের নেতৃত্বে টহলদলটি অভিযান চালায়। এ সময় দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৮৫/৫-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হরিণমারী নামক স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গুলির জব্দমূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ২০০ টাকা। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, সীমান্তে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ, মাদকদ্রব্য এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ছাড়া সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ, মাদকদ্রব্য, মানব পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি। সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে তথ্য দিয়ে সীমান্তের নিরাপত্তা ও সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park