1. admin@dailyuttarerchitro.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১১৩ বার পঠিত
ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৪ কেজি ৪৫০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে মূর্তিটি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। এর সিজার মূল্য ২৪ লাখ ৪৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারির নেতৃত্বে একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
ডাবরী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৬৮/১-এস থেকে আনুমানিক ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ‘মনিস কোয়ান’ নামক স্থানে অভিযানটি পরিচালনা করা হয়। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে মালিকবিহীন অবস্থায় মূর্তিটি পাওয়া যায়।
উদ্ধার করা মূর্তিটির মোট ওজন ২৪ কেজি ৪৫০ গ্রাম। এর আনুমানিক সিজার মূল্য ২৪ লাখ ৪৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত নজরদারি, টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে ৫০ বিজিবি। মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ছাড়া সীমান্ত দিয়ে মাদকদ্রব্য পাচার, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশসহ যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের তথ্য পেলে দ্রুত বিজিবিকে জানানোর জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বিজিবি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park