1. admin@dailyuttarerchitro.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

বালিয়াডাঙ্গীতে বাড়িতে ঢুকে হায়নার হামলা, বৃদ্ধাসহ আহত ৫

  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৭০০ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় লোকালয়ে ঢুকে হায়নার হামলায় মোছা. হবিজান বেগম (৭৫)সহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহত হবিজান বেগম উপজেলার ছোটপলাশবাড়ী গ্রামের মৃত হাসিমউদ্দিনের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, গত ১ অক্টোবর আনুমানিক রাত ৭টা ৪০ মিনিটে হবিজান বেগম নামাজের জন্য ওজু করতে গেলে হঠাৎ একটি হায়না বাড়ির ভেতরে ঢুকে তাঁকে আক্রমণ করে। এতে তিনি আহত হন। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, হায়নাটি বাড়ির আশপাশে আরও চারজনকে কামড় দিয়ে আহত করেছে। হঠাৎ লোকালয়ে হায়নার এমন উৎপাত ও আক্রমণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসী জানান, হায়নাটি কোথা থেকে এসেছে এবং বর্তমানে কোথায় রয়েছে তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন তারা। লোকালয়ে বন্যপ্রাণীটির চলাচল বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park