1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

রাণীশংকৈলে ভুয়া ওসি পরিচয়ে ফেসবুক কাণ্ড, যুবক আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৫২ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিজেকে থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিচয় দিয়ে ফেসবুকে ভুয়া কভার ফটো তৈরি ও প্রচারের অভিযোগে শাহিন (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সে রাণীশংকৈল পৌরসভার রংপুরিয়া মার্কেট এলাকার আলিমুদ্দিনের ছেলে।
মঙ্গলবার রাণীশংকৈল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন থানার সেকেন্ড অফিসার রহমাতুল্লাহ রনি।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেকে রাণীশংকৈল থানার ওসি দাবি করে একটি ভুয়া কভার ফটো তৈরি ও প্রচার করা হয়। বিষয়টি পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে শাহিনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে রাণীশংকৈল থানা পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park