1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ে গাঁজাসহ আটক, ২১ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১০৯ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর থানাধীন ঠাকুরগাঁও রোড এলাকার গোস্তহাটি বাজারের পাশে মোবাইল কোর্ট অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের উদ্যোগে সোমবার (২২ জুন ২০২৬) মোবাইল কোর্ট অভিযান-০৩ পরিচালনা করা হয়। অভিযানে মো: জহির ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয় এবং তাকে গ্রেফতার দেখানো হয়।
অভিযানকালে তার কাছ থেকে ৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে ঘটনাস্থলে মোবাইল কোর্ট মামলা (মামলা নং-০১) রুজু করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাঈম আশরাফ অভিযুক্ত জহির ইসলামকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানের প্রসিকিউশন দায়িত্বে ছিলেন মো: শাকিলার রহমান (উপ-পরিদর্শক)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park