1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

২৭ মামলার আসামি ‘প্রতারক চক্রের গডফাদার’ আকাশ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১০৯ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ে আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মোস্তফা আলী ওরফে আকাশকে (৩৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে প্রতারণা, অপহরণ, চাঁদাবাজি, মারামারি, চুরি, বিস্ফোরক দ্রব্য ও মাদকসহ বিভিন্ন অপরাধে ২৭টি মামলা রয়েছে।

রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঠাকুরগাঁও সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ঠাকুরগাঁও রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আকাশ পীরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জগথা এলাকার মো. মোবারক আলীর ছেলে। তিনি ডিবিতে তদন্তাধীন নকল স্বর্ণের মূর্তির প্রতারণা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আকাশ শুধু সংঘবদ্ধ প্রতারক চক্রের সঙ্গে জড়িত নয়, সে একজন কুখ্যাত মাদক ব্যবসায়ীও। এর আগে গাজীপুরে অবস্থান করে মাদকের সিন্ডিকেট পরিচালনা করত সে। পরে গোপনে হরিপুর ও রানীশংকৈল থানা এলাকায় অবস্থান করে মাদক, প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে।

মাঝে মধ্যে নিজ এলাকা পীরগঞ্জেও অবস্থান করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি মামলায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৭ হাজার টাকা অর্থদণ্ডের সাজা পরোয়ানা মুলতবি রয়েছে।

পুলিশ আরও জানায়, মাদক ব্যবসা ও প্রতারণার মাধ্যমে আকাশ বিভিন্ন মানুষকে সর্বস্বান্ত করেছে। তার ভয়ে অনেক ভুক্তভোগী অভিযোগ করার সাহসও পেতেন না।

ঠাকুরগাঁও জেলা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

সূত্র: পুলিশ মিডিয়া সেল, ঠাকুরগাঁও।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park