1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৫১ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত স্বর্ণের সদৃশ মূর্তি, কথিত পুরাতন কয়েন ও একটি পিতলের সদৃশ পুরাতন কলস উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) ঠাকুরগাঁও জেলা পুলিশের পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— রানীশংকৈল উপজেলার কোচল এলাকার মো. জাহাঙ্গীর আলম (৩৬) ও মোছা. সীমা বেগম (৩২)।
পুলিশ জানায়, জেলা পুলিশের নিয়মিত অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে গত ১৬ জুলাই রাতে ডিবি পুলিশের একটি চৌকস দল রানীশংকৈল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের দেখানো মতে ৬টি স্বর্ণের সদৃশ সোনালি রঙের মূর্তি, ৫টি কথিত পুরাতন (কাঁচা) কয়েন এবং একটি পিতলের সদৃশ পুরাতন কলস উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে স্বর্ণের মূর্তি ও মূল্যবান পুরাতন কয়েন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে আসছিল। থানার রেকর্ড পর্যালোচনায় গ্রেপ্তার হওয়া এক আসামির বিরুদ্ধে পূর্বেও একই ধরনের প্রতারণার মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় রানীশংকৈল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং প্রতারক চক্রের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
ঠাকুরগাঁও জেলা পুলিশ এ ধরনের প্রতারণা সম্পর্কে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, স্বর্ণের মূর্তি, মূল্যবান কয়েন বা গুপ্তধনের লোভনীয় প্রস্তাবে বিশ্বাস করে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে। এ ধরনের প্রতারণার শিকার হলে বা এ সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে দ্রুত নিকটস্থ থানায় জানাতে অনুরোধ করেছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park