1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

লাহিড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থীর জেলা জয়, বিভাগেও সেরা সোয়াব

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১১০ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
“আর্ট বাংলাদেশ” আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্যের গৌরব অর্জন করেছে ঠাকুরগাঁওয়ের লাহিড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী জেলা পর্যায়ে বিজয়ী হয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম বয়ে এনেছে।
জেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা হলেন— ১০ম শ্রেণির মোঃ সোয়াব ইসলাম, ১০ম শ্রেণির মোছাঃ আফিয়া মায়মুনা এবং ৬ষ্ঠ শ্রেণির মোছাঃ জেরিন আক্তার। এর মধ্যে মোঃ সোয়াব ইসলাম বিভাগীয় পর্যায়েও বিজয় অর্জন করে বিদ্যালয়ের জন্য বিশেষ সম্মান বয়ে আনেন।
আজ বিদ্যালয়ে এক সংক্ষিপ্ত আয়োজনের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জিল্লুর রহমান। এসময় শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও সৃজনশীল কর্মকাণ্ডে আরও ভালো করার আহ্বান জানান।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের এমন অর্জন অন্যদেরও সৃজনশীল কার্যক্রমে উৎসাহিত করবে। এ সাফল্যে অভিভাবক, শিক্ষক ও সহপাঠীদের মাঝেও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park