
ফজলুর রহমান: পবিত্র রমজান উপলক্ষে ধনতলা ব্লাড ডোনেশন সোসাইটি রোজাদারদের জন্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, তরুণ সমাজসেবক মোঃ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোশাররফ পারভেজ, শাহজালাল ইসলাম, এম টি মাসুদ রানা, আমজাদ হোসেন এবং রাসেল রানা।
সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মোস্তাফিজুর রহমান এবং সঞ্চালক ছিলেন তোফাজ্জল হোসেন মুন্না।
অনুষ্ঠান কুরআন তিলাওয়াত দিয়ে শুরু হয়। এরপর বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “রমজান মাস আত্ম-ত্যাগ ও আত্ম-গঠনের মাস। আসুন আমরা নিজেকে মুত্তাকী হিসেবে তৈরি করি এবং সংগঠনের কার্যক্রম বাস্তবায়নে সকলে একত্রে কাজ করি।”
শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় এবং উপস্থিত সকলের জন্য ইফতার পরিবেশন করা হয়।