1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

লালমনিরহাটে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন পেশাজীবী মানুষের পুষ্প স্তবক অর্পণ

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৭ বার পঠিত

মো: তোছাদ্দেকুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন মাননীয় মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ এবং লালমনিরহাট -৩ সংসদীয় আসনে গণসংহতি আন্দোলন – জিএসএ মনোনীত প্রার্থী দীপক কুমার রায়। একুশের প্রভাতফেরি থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত শহীদ মিনার প্রাঙ্গণে মাইকে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি বাজানো হয়নি। মাইক বন্ধ থাকায় উপস্থিত অনেকেই বিস্ময় প্রকাশ করেন।

পরে লালমনিরহাট সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি সদস্যরা শহীদ মিনারে গিয়ে সমবেত কণ্ঠে গানটি গেয়ে প্রতিবাদ জানান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা প্রশাসন দ্রুত জেলা তথ্য অফিসের মাইক এনে সকাল ১০টার দিকে গানটি প্রচার শুরু করে।

নাট্য সংগঠক সুপেন দত্ত ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সূফী মোহাম্মদ বলেন, মহান একুশে ফেব্রুয়ারির দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় ঐতিহ্যবাহী গানটি না বাজানো একুশের চেতনার পরিপন্থী। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park