1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

পাটগ্রামে সীমান্ত পেরোনোর অভিযোগে বাংলাদেশি যুবক কে আটক করেছে বিএসএফ

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১৮৬ বার পঠিত

পাটগ্রামে সীমান্ত পেরোনোর অভিযোগে বাংলাদেশি যুবক কে আটক করেছে বিএসএফ

মো: তোছাদ্দেকুর রহমান,
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ রোববার ভোর আনুমানিক রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম মো. রাশেদুল ইসলাম (২৫)। তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের পশ্চিম জমগ্রাম গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আব্দুস সামাদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার ডাংগাটারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮০১/১১-এস-এর নিকটবর্তী জমগ্রাম এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন মো. রাশেদুল ইসলাম। এ সময় ৩০ বিএসএফ ব্যাটালিয়নের নিউ কুচলিবাড়ি ক্যাম্পের একটি টহল দল তাঁকে আটক করে।
এ বিষয়ে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। আটক ব্যক্তির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং পরবর্তী আইনি প্রক্রিয়া নির্ধারণে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে।

মো: তোছাদ্দেকুর রহমান,
লালমনিরহাট প্রতিনিধি।
মোবাইল : ০১৩১৭২৪৭৭৩৯

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park