1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে জখমের অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে রাজনৈতিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. রাশেদুজ্জামান চৌধুরী রাশেদকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মা সালেহাকেও মারধরের অভিযোগ করেছে পরিবার।

বালিয়াডাঙ্গী উপজেলার সনগা চৌধুরী এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাশেদুজ্জামান চৌধুরী রাশেদ ওই এলাকার বাসিন্দা ও রেজাউল চৌধুরীর ছেলে। তিনি বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রের ভাষ্য, রাজনৈতিক বিরোধ ও পূর্ববিরোধকে কেন্দ্র করে রাশেদের সঙ্গে কয়েকজনের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় তাকে মারধর করা হয়। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত ও রক্তাক্ত জখম হয়।

ভুক্তভোগী পক্ষের অভিযোগ, শফির নেতৃত্বে কয়েকজন এ হামলায় জড়িত ছিলেন। অভিযুক্তদের মধ্যে শফি (পিতা—আতিবর), আবদুল খালেক (পিতা—মৃত আইনিউদ্দীন) ও মোবারক (পিতা—আইনিউদ্দীন) রয়েছেন। ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ করা হয়েছে। অভিযুক্তদের বাড়ি সনগা চৌধুরী এলাকায়।

স্থানীয় কয়েকজনের দাবি, শফি এলাকায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ও প্রভাবশালী হিসেবে পরিচিত।

ঘটনার পর রাশেদকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। পরিবারের অভিযোগ, হাসপাতালে নেওয়ার সময় তাঁর মা সালেহাকেও আঘাত করা হয়।

এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পক্ষ। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park