1. admin@dailyuttarerchitro.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

জেলা কার্বারী এ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৮৩ বার পঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি: 

জেলা কার্বারী এ্যাসোসিয়েশনের সাধারণ সভা-২০২৬ খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি রনিক ত্রিপুরার সভাপতিত্বে এবং মাটিরাঙা উপজেলা কার্বারী এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক যতীন বন্ধু ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে কার্বারী ও হেডম্যান প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা কার্বারী এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হেম রঞ্জন চাকমা। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও হেডম্যান জয়া ত্রিপুরা বলেন, “১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি কেবল একটি আইন নয়, এটি আদিবাসীদের প্রথাগত বিচার, জ্ঞান ও ভূমি ব্যবস্থাপনার ভিত্তি।” তিনি এই শাসনবিধির কার্যকর বাস্তবায়নে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলোর নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা। তিনি বলেন, একজন যোগ্য কার্বারী বা হেডম্যানকে ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ও ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তিসহ সংশ্লিষ্ট আইন ও আন্তর্জাতিক ঘোষণাপত্র সম্পর্কে সম্যক জ্ঞান রাখতে হবে। পাশাপাশি তিনি কার্বারীদের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণ ও সক্ষমতা বিনির্মাণের প্রয়োজনীয়তার উপর জোর দেন।

সভায় আলোচনায় অংশ নেন খাগড়াছড়ি জেলা হেডম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি যুব লক্ষণ চাকমা, হেডম্যান ও বাজার চৌধুরী ইখিন চৌধুরী, লক্ষ্মীছড়ি উপজেলা কার্বারী এ্যাসোসিয়েশনের প্রতিনিধি প্রতন কুমার চাকমা, রামগড় কার্বারী এ্যাসোসিয়েশনের আনন্দ মোহন ত্রিপুরা এবং কার্বারী গৌরি মালা ত্রিপুরা। বক্তারা পার্বত্য অঞ্চলের প্রথাগত প্রশাসন ব্যবস্থার বিদ্যমান সংকট এবং তা উত্তরণের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে জেলা কার্বারী এ্যাসোসিয়েশনের সভাপতি রনিক ত্রিপুরা বলেন, কার্বারীদের বর্তমান ভাতা কোনোভাবেই সম্মানজনক নয়। তিনি আরও বলেন, পদমর্যাদার কারণে দিনমজুরি করার সুযোগ না থাকায় কার্বারীরা চরম আর্থিক সংকটে নিপতিত হচ্ছেন। এ প্রেক্ষিতে তিনি সরকারের কাছে কার্বারীদের ভাতা বৃদ্ধিসহ তাদের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সভায় পার্বত্য চট্টগ্রামের প্রথাগত প্রশাসন ব্যবস্থার সুরক্ষা, কার্বারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ও ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণ ও যথাযথ বাস্তবায়নের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park