1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৬৮ বার পঠিত

ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট উপজেলায় বিএনপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি (শুক্রবার) বিকেলে আড়ানগর ইউনিয়ন বিএনপির আয়োজনে পলাশবাড়ী ফুটবল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খান।‘ এ সময় তিনি বলেন, ‘দেশে স্বাধীনতার স্বপক্ষের শক্তি বিএনপি ও আওয়ামীলীগ, জামায়াত দেশের স্বাধীনতা চায়নি, তারা আওয়ামীলীগের চেয়েও ভয়ংকর।’
আড়ানগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু, জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পরভীন পলি, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. কে.এম.এস মুসাব্বির শাফি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. হানজালা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, আড়ানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক আবু জাফর। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park