1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

সিংড়ায় স্ত্রী ও সন্তানের হাতে মাছ ব্যবসায়ি খুন

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি: পারিবারিক কলহের জেরে নাটোরের সিংড়ায় স্ত্রী ও সন্তানের হাতে রফিকুল ইসলাম রুবেল (৫৫) নামের এক মাছ ব্যবসায়ী খুন হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) ভোর ৫ টায় উপজেলার ইটালী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে ওই মাছ ব্যবসায়ির নিজ বাড়ি থেকে গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে স্ত্রী শিউলি বেগম(৪৫) ও ছেলে রয়েল (২৫) মা ছেলে দুজনে মিলে রবিবার দিবাগত রাত ১ টায় গলা কেটে নৃশংস ভাবে হত্যা করে ব্যবসায়ি রফিকুলকে । এ ঘটনায় মা ছেলে দুজনকেই আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মায়ের সাথে বাবাকে হত্যার কথা স্বীকার করেছে ছেলে রয়েল।

স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন ধরে নিহত রফিকুল ও তার স্ত্রী সন্তানের মধ্যে পারিবারিক কলহ বিরাজ করছিল। রফিকুল মাছের ব্যবসা করলেও নেশাগ্রস্ত ছিল বলে স্ত্রী সন্তানের সাথে প্রায় ঝগড়াঝাটি হতো। এরই জেরে গত রবিবার রাতে স্ত্রী সন্তানের মধ্যে ঝগড়া হয় এবং ভোরবেলায় নিজ ঘরে গলাকাটা লাশ পাওয়া যায়।

 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাশের একটি পুকুর থেকে হত্যা কান্ডে ব্যবহৃত একটি রাম দা ও মা- ছেলের রক্তমাখা পরনের জামা কাপড় উদ্ধার করে মা ছেলেকে সেনাক্ত করে তাদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা ছেলে মিলে বাবাকে হত্যার কথা স্বীকার করেছে ছেলে রয়েল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park