1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ফরিদপুর-১ এ বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্কের সমন্বয়কারীকে আইডি কার্ড প্রদান

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৮৫ বার পঠিত

ফরিদপুর-১ এ বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্কের সমন্বয়কারীকে আইডি কার্ড প্রদান

 

আব্দুল মতিন মুন্সী ফরিদপুর প্রতিনিধি: বিএনপি Grassroots Network (BGN) ফরিদপুর-১ আসনের সমন্বয়কারী হিসেবে বোরহান হোসেনকে আনুষ্ঠানিক আইডি কার্ড প্রদান করা হয়েছে।

দীর্ঘদিন তৃণমূল পর্যায়ে সক্রিয়ভাবে সাংগঠনিক কাজ করার স্বীকৃতি হিসেবে এই আইডি কার্ড দেওয়া হয়।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে BGN-এর কেন্দ্রীয় টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্জ খন্দকার নাসিরুল ইসলাম নিজ হাতে বোরহান হোসেনের গলায় আইডি কার্ডটি পরিয়ে দেন।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, তৃণমূলের দায়িত্বশীল ও সক্রিয় সংগঠকদের সাংগঠনিক পরিচয় নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এর মাধ্যমে মাঠপর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।

আইডি কার্ড পেয়ে বোরহান হোসেন বলেন, তিনি ফরিদপুর-১ আসনে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করতে পেরে গর্বিত এবং ভবিষ্যতেও দলীয় কর্মকাণ্ডে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park