1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বালিয়াডাঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা রানীশংকৈলে সাপের কামড়ে যুবকের মৃত্যু ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ পঞ্চগড়ে আপন বড় বোনকে ধর্ষণের অভিযোগে, সেই বোনের হাতেই ভাই খুন: দাবি ডিবির ঠাকুরগাঁও পুলিশ লাইন্সে পুনাক অফিসের উদ্বোধন পীরগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩০ মামলার আসামি জুলাই শহীদ দিবসে বালিয়াডাঙ্গীতে এনসিপির আলোচনা সভা ও দোয়া মাহফিল হরিপুরে ২০০ উপকারভোগীর মাঝে ১,৮০০টি হাঁস বিতরণ

প্রধানমন্ত্রীর আগমনে শুভেচ্ছা জানালেন মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৯৭ বার পঠিত

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী–নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের সাহাপাড়ায় খাল-খনন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

উদ্বোধন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন তারেক রহমান–এর আগমনকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়েছেন ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিনুর রহমান চৌধুরী শাহীন।

 

দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জুর নির্দেশনায় চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন বলেন, দেশের বিভিন্ন স্থানে নদী–নালা ও খাল পুনঃখননের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

তিনি প্রধানমন্ত্রীর এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “দেশব্যাপী এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম গ্রামীণ অর্থনীতি ও কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।” উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় অনেকে প্রতীকীভাবে কোদাল হাতে নিয়ে খাল-খনন কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানান

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park