1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ঠাকুরগাঁওয়ে ৩৫ পিস ইয়াবাসহ ডিবির অভিযানে গ্রেপ্তার ১

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৯ বার পঠিত

ফজলুর রহমান,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৩৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মো. আনসার আলী (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে ঠাকুরগাঁও সদর থানাধীন ১০ নম্বর জামালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিবগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ জানায়, শিবগঞ্জ বাজার থেকে মধ্য পারপুগী যাওয়ার পথে ডলারের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় আনসার আলীকে আটক করে তল্লাশি করলে তার কাছ থেকে ৩৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তার মো. আনসার আলী (৪৮) মধ্য পারপুগী এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে। তার মায়ের নাম মোছা. বেলী খাতুন। তিনি ঠাকুরগাঁও সদর থানার শিবগঞ্জ পোস্ট এলাকার বাসিন্দা।

এ ঘটনায় জব্দ করা কথিত মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park