
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে ঠাকুরগাঁও সদর থানাধীন ১০ নম্বর জামালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিবগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ জানায়, শিবগঞ্জ বাজার থেকে মধ্য পারপুগী যাওয়ার পথে ডলারের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় আনসার আলীকে আটক করে তল্লাশি করলে তার কাছ থেকে ৩৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তার মো. আনসার আলী (৪৮) মধ্য পারপুগী এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে। তার মায়ের নাম মোছা. বেলী খাতুন। তিনি ঠাকুরগাঁও সদর থানার শিবগঞ্জ পোস্ট এলাকার বাসিন্দা।
এ ঘটনায় জব্দ করা কথিত মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।