1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরে মাদকের টাকা না পেয়ে বড় ভাইকে কুপিয়ে জখম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোরে মাদক সেবনের টাকা না পেয়ে আপন বড় ভাইকে চাকু দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পলিটেকনিক রোডস্থ অন্ধ হাফিজিয়া মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম অহেদ আলী অপু (৩০)। তিনি যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়া এলাকার রাশেদের ছেলে। অভিযুক্ত বিবাদী মোমিন (২৬) ভিকটিমের আপন ছোট ভাই।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে মাদক সেবনের টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই মোমিন উত্তেজিত হয়ে ধারালো চাকু দিয়ে বড় ভাই অপুর মাথায় আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন। ঘটনার পর আহত অপু নিজেই যশোর জেনারেল হাসপাতালে গিয়ে ভর্তি হন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভিকটিম বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার মাথায় গুরুতর জখম থাকলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park