ঠাকুরগাঁও পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সোমবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত মাস্টার প্যারেডে জেলা পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন স্নেহাশীষ কুমার দাস, সহকারী পুলিশ সুপার, রাণীশংকৈল সার্কেল।
প্যারেডে অংশ নেওয়া অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউটের ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করা হয়। পুলিশ সুপার পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন।
প্যারেডের পর জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যরা বিভিন্ন আবেদন ও প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ সুপার এগুলো মনোযোগসহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এরপর পুলিশ অফিস কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ডিআইও-১, সকল থানার অফিসার ইনচার্জ ও ওসি ডিবি উপস্থিত ছিলেন। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ সুপার উপস্থিত সদস্যদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
