1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ধামইরহাটে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের নির্বাচনি প্রচারণা শুরু

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১০৪ বার পঠিত

ধামইরহাটে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের নির্বাচনি প্রচারণা শুরু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে বিএনপি মনোনীত সংসদ সদস্য  পদপ্রার্থী মো. সামসুজ্জোহা খানের এক বিশাল নির্বাচনি জনসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ধামইরহাট পৌর বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমানের সভাপতিত্বে এবং সম্পাদক আনারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে আগামী নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি তুলে ধরেন। সভা শেষে তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও গণসংযোগ করেন।

সভার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন পলি। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. হানজালা। ​উপজেলা বিএনপির উপদেষ্টা দেওয়ান ফেরদৌন হাসান। ​সহ-সভাপতি রেজাউল করিম মুছা। ​পৌর বিএনপির সহ-কোষাধ্যক্ষ কামরুজ্জামান বাদল। ​উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন। ​ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুর রউফ ও মো. ইসাসহ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park