1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

চরাঞ্চলে রমজানের সহায়তার হাত: ইসলামপুরে ৫০০ পরিবারে খাদ্য বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৭ বার পঠিত

মো: শামসুল আলম , জামালপুর ইসলামপুর প্রতিনিধি : 

 

রমজান মাসকে সামনে রেখে জামালপুরের ইসলামপুরের চরাঞ্চলে ৫০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। মানবিক এই উদ্যোগ স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে স্বস্তি এনে দিয়েছে।

 

মঙ্গলবার সকালে ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর এমএইচ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মসূচিতে প্রতিটি পরিবারকে প্রায় ৪৩ কেজি খাদ্যসামগ্রী দেওয়া হয়। খাদ্য প্যাকেটে ছিল চাল, আটা, সয়াবিন তেল, ডাল, খেজুরসহ রমজানে প্রয়োজনীয় নিত্যপণ্য।

 

অনুষ্ঠানে উপস্থিত থেকে সংস্থাটির হেড অব একাউন্টস অ্যান্ড এডমিন কহিনুর আলম চৌধুরী বলেন, চরাঞ্চলের মানুষের জীবনযাপন নানা প্রতিকূলতায় ঘেরা। রমজানে তাদের সেহরি ও ইফতার নিশ্চিত করাকে সংস্থাটি মানবিক দায়িত্ব হিসেবে বিবেচনা করে। সহায়তা কার্যক্রমকে শহরকেন্দ্রিক না রেখে প্রান্তিক ও দুর্গম এলাকায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

এ সময় সংস্থার সহকারী ব্যবস্থাপক মো. আবুল কালাম আজাদ রাজন চৌধুরী বলেন, তাঁর জন্মস্থান এই ইউনিয়নেই। তাই তিনি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে এ এলাকায় বেশি বরাদ্দ আনার চেষ্টা করেছেন, যাতে স্থানীয় অসহায় পরিবারগুলো তুলনামূলক বেশি উপকৃত হয়। ভবিষ্যতেও ইউনিয়নবাসীর পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের প্রত্যাশা, এ ধরনের মানবিক উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকবে।

উল্লেখ্য, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যানের নেতৃত্বে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে খাদ্য নিরাপত্তা, দুর্যোগকালীন ত্রাণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

 

শামসুল আলম, জামালপুর ইসলামপুর, ১৭,০২.২৬ ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park