1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

দেশীয় প্রযুক্তিতে প্রথমবার বাটন মাশরুম উৎপাদনে সফলতা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৬ বার পঠিত

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দেশীয় বীজ ও প্রাকৃতিক শীতল পরিবেশ ব্যবহার করে দেশে প্রথমবারের মতো বাটন মাশরুম উৎপাদনে সফলতা অর্জনের দাবি করা হয়েছে। প্রোটিনা রিসার্চ ফাউন্ডেশন ও বাহারী এগ্রোটেক-এর যৌথ উদ্যোগে দেশেই বীজ উৎপাদন, কম্পোস্ট প্রস্তুত এবং প্রাকৃতিক পরিবেশে বাটন মাশরুম চাষের পূর্ণাঙ্গ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে জানানো হয়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে বীরগঞ্জ উপজেলার দক্ষিণ নিজপাড়া গ্রামে নিজস্ব খামারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রোটিনা রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদা ইসলাম।
সংবাদ সম্মেলনে বীজ উৎপাদন প্রক্রিয়া, কম্পোস্ট সার তৈরি, আধুনিক চাষপদ্ধতি, পুষ্টিগুণ ও বাজারজাতকরণ কৌশল নিয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়। মাসুদা ইসলাম বলেন, বাটন মাশরুমের বীজ উৎপাদনের লক্ষ্যে নিজস্ব ল্যাবরেটরি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। দেশীয় কাঁচামাল ব্যবহার করে কম্পোস্ট তৈরি এবং ছোট পরিসরে পরীক্ষামূলক চাষ শুরু করার পর ধাপে ধাপে সফলতা আসে। গবেষণার বিভিন্ন পর্যায়ে প্রতিবন্ধকতা থাকলেও ধারাবাহিক প্রচেষ্টায় কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব হয়েছে।
সংবাদ সম্মেলনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন বিভাগের অধ্যাপক ড. এ কে ওবায়দুল হক মাশরুমের পুষ্টিমান তুলে ধরেন। তিনি জানান, প্রতি ১০০ গ্রাম কাঁচা বাটন মাশরুমে প্রায় ২.৭৫ গ্রাম প্রোটিন, ২.৫ গ্রাম শর্করা এবং ০.৫ গ্রাম চর্বি থাকে। এছাড়া এতে ভিটামিন বি-কমপ্লেক্স ও বিভিন্ন খনিজ উপাদান রয়েছে। নিয়মিত খাদ্যতালিকায় মাশরুম অন্তর্ভুক্ত করলে দেহের বৃদ্ধি ও গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং ইমিউনিটি উন্নয়নে সহায়ক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি এটি এন্টি-ডায়াবেটিক, এন্টি-ক্যান্সার, এন্টি-হাইপারটেনশন ও এন্টি-ইনফ্লামেটরি বৈশিষ্ট্যসম্পন্ন বলেও তিনি উল্লেখ করেন।
বাহারী এগ্রোটেকের পার্টনার প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, প্রতিবছর ভারত ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে বাটন মাশরুম ও বীজ আমদানি করা হয়, যার বাজারমূল্য শত কোটি টাকার বেশি। দেশীয় প্রযুক্তিতে উৎপাদন বাড়ানো গেলে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে বাহারী এগ্রোটেকের পার্টনার প্রকৌশলী মো. ফাহিম রহমান, গবেষক মো. সালাউদ্দিন, মো. মিম ইসলাম, মো. জিম ইসলাম ও আকতার কবির কাননসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park