1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

পীরগঞ্জে পারিবারিক বিরোধে গরম পানিতে দগ্ধ গৃহবধূ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৮ বার পঠিত

জয়নুল আবেদীন, হরিপুর প্রতিনিধি: পীরগঞ্জ উপজেলার পাটুয়াপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর মুখে গরম পানি নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাটুয়াপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে সোলেমান আলীর সঙ্গে তার স্ত্রী নার্গিস বেগম (২৫)-এর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভাত রান্নার সময় ফুটন্ত গরম পানি নার্গিস বেগমের মুখমণ্ডলে পড়ে যায়। এতে তার মুখমণ্ডল ঝলসে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
অভিযোগের বিষয়ে সোলেমান আলী বলেন, তিনি ইচ্ছাকৃতভাবে গরম পানি নিক্ষেপ করেননি; অসাবধানতাবশত গরম পানি ছিটকে পড়ে তার স্ত্রী দগ্ধ হয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park