1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

মাদারগঞ্জের পলিশা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩৩ বার পঠিত

মাদারগঞ্জের পলিশা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

মোহাম্মদ আলী জিন্নাহ
জামালপুর প্রতিনিধি

জয় পরাজয় বড় কথা নয় অংশগ্রহণই বড় কথা এ স্লোগানে জামালপুরের মাদারগঞ্জের পলিশা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  সোমবার বেলা ১২ টা থেকে পবিত্র কোরআন তেলওয়াত শেষে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং ফানুস উড়িয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুভ উদ্বোধন করেন উদ্বোধক মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আক্দ রতন।  সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার মোঃ শফিকুল হায়দার,  উপজেলা বিএনপির সহ সভাপতি মোশারফ হোসেন রতন।  স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সামিউল ইসলাম।  এ সময়
অন্যান্য অতিথিবৃন্দ, শিক্ষক/শিক্ষিকা মন্ডলী, আগত হাজারো দর্শক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে বিভিন্ন হাউজ পরিদর্শন করেন অতিথিবৃন্দরা।  মশাল দৌড়, মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।  উপস্থাপনায় সহকারী শিক্ষক ইলিয়াস আহমেদ ও আসমাউল হুসনা।  ক্রীড়া পরিচালনায় ক্রীড়া শিক্ষক মোঃ সুজাউদ্দিন।

দ্বিতীয় পর্বে সহকারী শিক্ষক সোলাইমান কবির সম্রাটের পরিচালনায়  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park