1. admin@dailyuttarerchitro.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন যশোরের নাসিমুল গনি

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পঠিত

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন যশোরের নাসিমুল গনি

 

জুম্মান হোসেন, যশোর:
দেশের নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর গত শনিবার বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। অন্তর্বর্তীকালীন সময়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই পদটি সামলাচ্ছিলেন। এখন পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা নাসিমুল গনি।

নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা। মেধা তালিকায় ষষ্ঠ স্থান অধিকারী এই কর্মকর্তা ১৯৮৩ সালে রাঙ্গামাটিতে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৯৫ সালে ইরাকের বাগদাদে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) হিসেবে কাজ করেন। মাঠ প্রশাসনে জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) ছাড়াও তিনি স্পিকারের একান্ত সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এবং বিটিভির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে দীর্ঘ সময় ওএসডি থাকার পর ২০১৩ সালে তিনি অবসরে যান। তবে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার তাকে পুনরায় জনসেবায় ডেকে নেয়। প্রথমে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব এবং পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। এবার তাকে প্রশাসনের সর্বোচ্চ পদ মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব প্রদান করা হলো

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park