1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

যশোরে দ্বিতীয় বিয়ে করায় হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৩ বার পঠিত

যশোরে দ্বিতীয় বিয়ে করায় হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

 

যশোর জেলা প্রতিনিধি. মোঃ জুম্মান হোসেনঃ যশোর শহরের নিউ মার্কেট খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় আব্দুল্লাহ (২৫) নামের এক বাস সুপারভাইজারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে তার দ্বিতীয় স্ত্রীর সাবেক স্বামী এই হামলা চালিয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। ভিকটিম আব্দুল্লাহ মাগুরা জেলার নিজ নান্দুয়ালী গ্রামের মকবুল শেখের ছেলে। তিনি যশোর-মাগুরা রুটের একটি লোকাল বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল্লাহ সম্প্রতি একটি বিয়ে করেছেন যা তার দ্বিতীয় বিবাহ। এই বিয়েকে কেন্দ্র করে দ্বিতীয় স্ত্রীর সাবেক স্বামী মুজাহিদ (২৭) তার ওপর ক্ষুব্ধ ছিলেন। আজ সকালে আব্দুল্লাহ খাজুরা বাসস্ট্যান্ডে একা অবস্থান করার সুযোগে মুজাহিদ হাতুড়ি দিয়ে তার মাথায় অতর্কিত হামলা চালায়। এতে আব্দুল্লাহর মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।

হামলার পর স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিন‌ি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় গুরুতর আঘাত লেগেছে।

ঘটনার পর অভিযুক্ত মুজাহিদ পালিয়ে গেছে। যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park