1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

চারঘাট-বাঘার গণদাবি: মন্ত্রিসভায় দেখতে চান আবু সাঈদ চাঁদকে

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫০ বার পঠিত

চারঘাট-বাঘার গণদাবি: মন্ত্রিসভায় দেখতে চান আবু সাঈদ চাঁদকে

 

মোঃ সিজার হোসেন
(চারঘাট) রাজশাহী প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে মন্ত্রিসভায় দেখতে চায় স্থানীয় সর্বস্তরের জনগণ । দীর্ঘ রাজনৈতিক লড়াই, জেল-জুলুম এবং চরম আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখার দাবি তুলেছেন এলাকাবাসী ।

আবু সাঈদ চাঁদ তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বারবার কারা নির্যাতন ও বিভিন্ন হামলা-মামলার শিকার হয়েছেন । তার ত্যাগের খতিয়ান তুলে ধরে স্থানীয়রা জানান, ২০২৩ সালের ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় এক জনসভায় বক্তব্য দেওয়ার জেরে তাকে দীর্ঘসময় কারাবরণ করতে হয় । কারাভোগের এই কঠিন সময়ে তিনি তার মা এবং স্ত্রীকে হারিয়েছেন, যা তার রাজনৈতিক জীবনের এক অপূরণীয় ক্ষতি ।
রাজশাহী-৬ এলাকার মানুষের মতে, আবু সাঈদ চাঁদই প্রথম সেই ‘এক দফা’ আন্দোলনের ডাক দিয়েছিলেন । তারা বিশ্বাস করেন, তার দেওয়া সেই সাহসী ডাকই ২০২৪ সালের ৫ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পথ প্রশস্ত করেছিল ।
এই ঐতিহাসিক অর্জনে তার অগ্রণী ভূমিকার পুরস্কার স্বরূপ তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি ।
চারঘাট ও বাঘার সাধারণ মানুষের প্রত্যাশা, আবু সাঈদ চাঁদ মন্ত্রিসভায় স্থান পেলে এলাকায় উন্নয়নের পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আরও বেগবান হবে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park