1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরালেন লালমনিরহাটের পুলিশ সুপার

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬০ বার পঠিত

পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরালেন লালমনিরহাটের পুলিশ সুপার

 

মোঃ তোছাদ্দেকুর রহমান
লালমনিরহাট জেলা প্রতিনিধি:

আজ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখে লালমনিরহাট জেলা পুলিশ-এ কর্মরত এসআই (সঃ) মোঃ আনোয়ার হোসেন ও মোঃ আব্দুর রশিদ পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে উন্নীত হন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।
এ সময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তাকে জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনই একজন পুলিশ সদস্যের মূল শক্তি। পাশাপাশি নতুন পদে দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম-বার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব মোঃ সফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (সশস্ত্র), আরআই, পুলিশ লাইন্স, লালমনিরহাটসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park