
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলার ডিবি (উত্তর) ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম হেরোইনসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ গত ১৪/০২/২০২৬ খ্রি. তারিখ বিকাল ৪টা ৫ মিনিটে সাভার থানাধীন রাজাঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১। ফুলজান (৪৫), স্বামী: মোঃ রফিক মিয়া, মাতা: রাবেয়া, সাং: রাজাঘাট, থানা: সাভার, জেলা: ঢাকা।
২। বিল্লাল (৩২), পিতা: বকুল হোসেন, মাতা: হেলেনা বেগম, সাং: সানেরহাট, থানা: মিঠাপুকুর, জেলা: রংপুর। বর্তমানে সাং: শোভাপুর, মোখলেছের বাড়ির ভাড়াটিয়া, থানা: সাভার, জেলা: ঢাকা।
৩। মোঃ রাশেদ (২৯), পিতা: মৃত ফজর হক, মাতা: রাশেদা বেগম, সাং: রাজাঘাট, থানা: সাভার, জেলা: ঢাকা।
উদ্ধারকৃত আলামত: ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম হেরোইন।
উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তারকৃত প্রত্যেক আসামির বিরুদ্ধে পূর্বে ১টি করে মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা