1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বিজয়ী প্রার্থীকে ফুলের মালা দিলেন পরাজিত প্রার্থী

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৮ বার পঠিত

বিজয়ী প্রার্থীকে ফুলের মালা দিলেন পরাজিত প্রার্থী

মো: গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির বিজয়ী প্রার্থী আবু সাঈদ চাঁদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ফুলের মালা পরিয়ে দিয়েছেন জামায়াতে ইসলামীর পরাজিত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে আবু সাঈদ চাঁদ সলুয়া ইউনিয়নের চামটা গ্রামে নাজমুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বিজয়ী প্রার্থীকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান।

‘ছোট ভাই নাজমুলের বাসায় সৌজন্য সাক্ষাৎ’ -এই ক্যাপশন দিয়ে আবু সাঈদ চাঁদ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে মালা পরানোর একটি ভিডিও শেয়ার করেন। সৌহার্দ্যপূর্ণ এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক সাড়া ফেলে। অনেক নেটিজেন উভয় প্রার্থীর আচরণের প্রশংসা করেন।

রহিদুল ইসলাম নাহিদ নামে একজন মন্তব্য করেন, রাজনীতিতে জয়-পরাজয় স্বাভাবিক এবং এটিই গণতন্ত্রের নিয়ম। ফলাফল ঘোষণার পর হিংসা-বিদ্বেষে না জড়িয়ে পরস্পরকে সম্মান জানানোই প্রকৃত নাগরিক সচেতনতার পরিচয়। তিনি আরও লেখেন, জয়ী হলে অহংকার না করা এবং পরাজিত হলেও হতাশা বা প্রতিশোধপরায়ণ মনোভাব না পোষণ করে দেশের কল্যাণে একসঙ্গে কাজ করার মানসিকতাই রাজনীতির সৌন্দর্য।

আরেকজন মন্তব্যকারী শামসুদ্দিন রিন্টু লেখেন, এমন দৃশ্য রাজনীতির ইতিবাচক দিক তুলে ধরে এবং অন্য নেতাদের জন্য শিক্ষণীয়। রাজনীতি থেকে প্রতিহিংসা দূর হওয়া উচিত বলেও তিনি উল্লেখ করেন।

শাহিদুল ইসলাম সজিব মন্তব্য করেন, এমন সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে চারঘাট-বাঘার উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো উচিত।

নির্বাচনের ফলাফলে দেখা যায়, ৫৫ হাজার ৭০৭ ভোটের ব্যবধানে আবু সাঈদ চাঁদ ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট পেয়ে বিজয়ী হন। অধ্যক্ষ নাজমুল হক পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।

অন্যদিকে, জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন (লাঙ্গল) ১ হাজার ৬২৮ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুস সালাম সুরুজ (হাতপাখা) ২ হাজার ৯৩০ ভোট পেয়ে নির্বাচনি বিধি অনুযায়ী জামানত হারান।

এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১১৯টি। এর মধ্যে বাঘায় ৬১টি এবং চারঘাটে ৫৮টি। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৮৭৯ জন; এর মধ্যে নারী ১ লাখ ৭৭ হাজার ৯৬৬ এবং পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৯১১ জন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park