1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঈদগাঁওয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে দিনব্যাপী প্রশাসনিক মহড়া অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৮ বার পঠিত

ঈদগাঁওয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে দিনব্যাপী প্রশাসনিক মহড়া অনুষ্ঠিত

 

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার): আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ১০ ফেব্রুয়ারি দিনব্যাপী উপজেলা জুড়ে মহড়া অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ যৌথ মহড়া চলে।

উক্ত মহড়ায় বেসামরিক প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। টহল মহড়াটি ঈদগাঁও বাজার, ইসলামাবাদ, পোকখালী ও জালালাবাদ ও ঈদগাঁও ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থান, প্রধান সড়ক ও স্থানীয় বাজারসমূহে পরিচালিত হয়।

টহল মহড়া চলাকালীন স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করা হয় এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তাদেরকে অবহিত করা হয়। যৌথ টহলের দৃশ্যমান ও সমন্বিত উপস্থিতি স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তা ও আস্থার অনুভূতি সৃষ্টি করে এবং শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগে তাদের উৎসাহিত করে।

এই যৌথ শোডাউনের ফলে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হয়েছে এবং স্থানীয় জনগণের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে আস্থা ও সচেতনতা বৃদ্ধি পেয়েছে।

নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় এলাকায় নিয়মিত যৌথ টহল কার্যক্রম অব্যাহত থাকবে জানান সংশ্লিষ্ট বাহিনীর ইনচার্জরা। ঈদগাঁও উপজেলা প্রশাসন, ইসলামাবাদ অস্থায়ী সেনা ক্যাম্প ও থানা প্রশাসন প্রেরিত তথ্যে উক্ত মহড়ার কার্যক্রম নিশ্চিত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park