1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরে অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে জুলাই যোদ্ধাদের ব্যাপক গণসংযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পঠিত

যশোরে অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে জুলাই যোদ্ধাদের ব্যাপক গণসংযোগ

 

যশোর জেলা প্রতিনিধি, মোঃ জুম্মান হোসেনঃ জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যশোর – ৩ আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে মাঠে নেমেছেন চব্বিশের গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধারা। সকালে শহরের বিভিন্ন এলাকায় তারা নির্বাচনী প্রচারণা ও আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ চিহ্নের পক্ষে ব্যাপক গণসংযোগ চালায়।

সকাল থেকে জুলাই আন্দোলনের একদল তরুণ যশোর শহরের ড. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ ও এমএম কলেজের আসাদ গেটসহ আশপাশের এলাকায় সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যান। এ সময় তাঁরা লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

প্রচারণায় অংশ নেওয়া জুলাই যোদ্ধারা বলেন, “আমরা একটি বৈষম্যহীন, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য রাজপথে লড়াই করেছি। সেই লড়াইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে অনিন্দ্য ইসলাম অমিতের মতো মেধাবী, সৃজনশীল ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন। তিনি তরুণদের স্পন্দন বোঝেন এবং প্রতিহিংসার রাজনীতির বদলে উন্নয়ন ও জবাবদিহিতার রাজনীতিতে বিশ্বাস করেন।”তাঁরা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই তাঁরা ধানের শীষের প্রার্থীর প্রতি এই সমর্থন জানিয়েছেন। জুলাইয়ের শহীদ ও আহতদের স্বপ্ন পূরণে তাঁরা আপসহীন থাকবেন বলেও অঙ্গীকার ব্যক্ত করেন।

 

গণসংযোগকালে জুলাই যোদ্ধা মো. এনাম সিদ্দিকী, মো. নাফিস আনজুম রিফাত, মো. আবিদ হাসান, মো. মেহেদী হাসান, মো. সিফাত খন্দকার ও রাফিউজ্জামান রাফীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তাঁদের এই কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সংহতি প্রকাশ করেন। এছাড়া জাতীয়তাবাদী দলের স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও প্রচারণায় অংশ নেন।

 

বক্তারা ভোটারদের উদ্দেশে বলেন, নতুন প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ যশোর গড়তে এবং নেতৃত্বের গুণগত পরিবর্তনে অনিন্দ্য ইসলাম অমিতের কোনো বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে এবং অধিকার রক্ষার গণভোটে তাঁরা সকলকে ‘হ্যাঁ’ চিহ্নে রায় দেওয়ার অনুরোধ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park