1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

পঞ্চগড়ে ধানের শীষের গণজোয়ার, মিছিলের মানুষের ঢল

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৪ বার পঠিত

পঞ্চগড়ে ধানের শীষের গণজোয়ার, মিছিলের মানুষের ঢল

 

আনিসুর রহমান মানিক,পঞ্চগড়: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে তা জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বানিয়া পাড়া হয়ে আবার অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে জেলা বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও তাঁতী দলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো। মিছিলকে ঘিরে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
মিছিলের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির। মিছিলটির নেতৃত্ব দেন তাঁর ছোট ভাই, নির্বাচনী এজেন্ট, বিশিষ্ট লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব ব্যারিস্টার নওফল জমির। এ সময় নেতাকর্মীরা ১২ তারিখ শুভ দিন, ধানের শীষে ভোট দিন, তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, পঞ্চগড়ের মার্কা ধানের শীষ মার্কা ও গণতন্ত্রের মার্কা ধানের শীষ মার্কা’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার নওফল জমির বলেন, ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের বিজয়। পঞ্চগড়ের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হলে পঞ্চগড়কে আইনের শাসন ও সুশাসনের মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা আগামী দিনগুলোতে আরও বিস্তৃত হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচার চালানোর আহ্বান জানান। পাশাপাশি ১২ ফেব্রুয়ারি সকালে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park