1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

রাজশাহীতে লাইসেন্স ছাড়াই এসিড আমদানি ও বিক্রির অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০৯ বার পঠিত

রাজশাহীতে লাইসেন্স ছাড়াই এসিড আমদানি ও বিক্রির অভিযোগ

 

অপু দাস, রাজশাহী:
রাজশাহীতে সরকারি লাইসেন্স ছাড়া এসিড আমদানি, ব্যবহার ও বিক্রির অভিযোগ উঠেছে মেসার্স আনোয়ার কেমিক্যাল (বাংলাদেশ) নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি বৈধ অনুমোদন ছাড়া এসিড এনে নিজস্ব কারখানায় পণ্য উৎপাদন ও বাজারজাত করছে, এমনকি অন্যান্য লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের কাছেও বিক্রি করছে।
বৈধ ব্যবসায়ীদের অভিযোগ, এ ধরনের কার্যক্রম তাদের জন্য অসম প্রতিযোগিতা এবং আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। একই সঙ্গে প্রশাসনের তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযুক্ত প্রতিষ্ঠান অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা কনফিডেন্স কেমিক্যাল-এর সঙ্গে যৌথভাবে বৈধভাবে সব কার্যক্রম পরিচালনা করছে।
লিখিত অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং রাজশাহীর সব এসিড ব্যবহারকারী প্রতিষ্ঠানের লাইসেন্স যাচাই করার দাবি জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park