1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করলেন ১০০ কারাবন্দি

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬০ বার পঠিত

যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করলেন ১০০ কারাবন্দি

 

যশোর জেলা প্রতিনিধি, মোঃ জুম্মান হোসেনঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক অনন্য নজির ইতিহাস সৃষ্টি হলো যশোর কেন্দ্রীয় কারাগারে। ইতিহাসে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজেদের ভোট দিয়েছেন ১০০ জন বন্দি।

ভোটের প্রক্রিয়া ও নিবন্ধন কারা কর্তৃপক্ষ জানায়, বন্দিদের ভোটাধিকারের বিষয়টি আগেভাগেই অবহিত করা হয়েছিল। এতে অনেক বন্দি আগ্রহ দেখালেও জাতীয় পরিচয়পত্র না থাকা বা কারিগরি সীমাবদ্ধতার কারণে সবাই নিবন্ধন করতে পারেননি। প্রাথমিক পর্যায়ে ১২৯ জন বন্দি অনলাইনে নিবন্ধন সম্পন্ন করলেও শেষ পর্যন্ত শনিবার ১০০ জন বন্দি তাদের ভোট প্রদান করেন।

যেভাবে ভোট দিলেন বন্দিরা নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত ভোটারদের জন্য পৃথকভাবে পোস্টাল ব্যালট সংবলিত খাম পাঠানো হয়। প্রতিটি প্যাকেটে ভোট প্রদানের নির্দেশিকা ও ব্যালট পেপার ছিল। বন্দিরা নিজ নিজ নির্বাচনী আসনের প্রার্থী ও প্রতীক সম্পর্কে অবগত হওয়ার পর ব্যালট পেপারে ভোট দিয়ে তা সিলগালা করেন। কারাগারের ভেতরে নির্ধারিত স্থানে বসেই গোপনীয়তা বজায় রেখে এই ভোট গ্রহণ সম্পন্ন হয়। পরে তারা সিলগালাকৃত খাম কারা কর্তৃপক্ষের কাছে জমা দেন।

কর্তৃপক্ষের বক্তব্য যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ হাসান সংবাদমাধ্যমকে জানান, নিবন্ধিত বন্দিদের মধ্যে ১০০ জন সফলভাবে ভোট দিয়েছেন। বিধি অনুযায়ী ব্যালট পেপারগুলো পরবর্তী পদক্ষেপের জন্য পাঠানো হয়েছে। এই উদ্যোগের ফলে কারাগারে থেকেও নাগরিক অধিকার চর্চার এক নতুন দ্বার উন্মোচিত হলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park