1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ঈদগাঁওয়ে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৮ বার পঠিত

ঈদগাঁওয়ে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার):
কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও আসনের ১১ দলীয় নির্বাচনি ঐক্য তথা জামায়াত মনোনীত প্রার্থী শহিদুল আলম ভিপি বাহাদুরের সমর্থনে ঈদগাঁওয়ে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৬ ফেব্রুয়ারি (শুক্রবার) রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নে এ বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর।
ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সিনিয়র শিক্ষক কারী আহমদ ছৈয়দের সভাপতিত্বে ও সেক্রেটারি আলা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, বিশিষ্ট ব্যাংকার মিজানুর রহমান মিজান, ইসলামপুর ইউনিযন সভাপতি সাহাব উদ্দিন বক্তব্য রাখেন।

এসময় ঈদগাঁও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি বশির আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামপুর ইউনিয়ন সভাপতি হেলাল উদ্দিন, ওয়ার্ড মেম্বার নাসির উদ্দিন কায়সার, মেম্বার সৈয়দ আলম, সাবেক মেম্বার কবির আহমদ, কেন্দ্র পরিচালক আলী আকবর, মাওলানা মিজানুর রহমান সিরাজী সহ বিপুল সংখ্যক জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park