1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীতে গণসৌচাগারের মালামাল চুরি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৩ বার পঠিত

রাজশাহীতে গণসৌচাগারের মালামাল চুরি

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী সিটি করপোরেশনের আওতায় নির্মাণাধীন ছয়টি গণসৌচাগারের মধ্যে মতিহার থানাধীন মোহনপুর ফ্লাইওভারের দক্ষিণ পাশে অবস্থিত একটি গণসৌচাগারের নির্মাণসামগ্রী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জানে আলম ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মো: ফারুক হোসেন মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

থানায় করা সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ৬ ডিসেম্বর ২০২৫ ইং, রাত আনুমানিক ২টার দিকে মতিহার থানাধীন বিহাস (মোহনপুর) সংলগ্ন ফ্লাইওভারের দক্ষিণ পাশে নির্মাণাধীন পাবলিক টয়লেট প্রকল্পের কাজ চলাকালে অজ্ঞাত চোরেরা স্টকইয়ার্ডে রাখা বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া এই প্রকল্পটি রাজশাহী মহানগরীর “সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতাভুক্ত। যার ঞবহফবৎ চধপশধমব ঘড়. ডচ-৫৪(অ) এবং ঞবহফবৎ ওউ ঘড়: ৭৩৯৪৩৩। উক্ত প্রকল্পের আওতায় মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে মোট ৬টি গণসৌচাগার নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ৩টি গণসৌচাগারের নির্মাণসামগ্রী স্টকইয়ার্ড থেকে চুরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ১২ লক্ষাধিক টাকা বলে দাবি করেছেন ঠিকাদার মো. ফারুক হোসেন। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে- রড, সিমেন্ট, সিরামিক টাইলস, চায়না টাইলস, সাবমার্সিবল পাম্প, কলাপসিবল গেট, বিভিন্ন ধরনের স্যানিটারি সামগ্রী, ইলেকট্রিক্যাল মালামাল এবং মিস্ত্রিদের ব্যবহৃত হাতিয়ারসহ অন্যান্য নির্মাণ উপকরণ।
চুরির ঘটনার পর হারানো মালামাল উদ্ধারে ব্যর্থ হয়ে আইনের আশ্রয় নিতে বাধ্য হন ভুক্তভোগী ঠিকাদার।
এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম বলেন, বিষয়টি আমার জানা নেই থানায় গিয়ে জানাতে পারবো। যদি এধরণের অভিযোগ হয়ে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park