1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরের ফতেপুর ইউনিয়ন জনসভায় ৫০০ শয্যার হাসপাতালের প্রতিশ্রুতি -অমিতের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৫ বার পঠিত

যশোরের ফতেপুর ইউনিয়ন জনসভায় ৫০০ শয্যার হাসপাতালের প্রতিশ্রুতি -অমিতের

 

যশোর জেলা প্রতিনিধি, মোঃ জুম্মান হোসেনঃ যশোরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সুযোগ পেলে যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গায় নির্বাচনী প্রচারণার শুরুতে আয়োজিত এক পথসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন। সভায় তিনি বলেন, তাঁর পিতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম জনগণের ভোটে নির্বাচিত হয়ে যশোর মেডিকেল কলেজে ২৫০ শয্যার হাসপাতাল নির্মাণ করেছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এই হাসপাতালটি এখন প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে।
তিনি আরও বলেন, “আগামী দিনে জনগণ আমাকে সুযোগ দিলে আমার পিতার হাতে গড়ে ওঠা যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবো, ইনশাআল্লাহ।”
পথসভাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। রাস্তায় নামতেই এলাকার বিভিন্ন ধর্মের নারী-পুরুষ অনিন্দ্য ইসলাম অমিতকে ফুল ছিটিয়ে বরণ করেন। শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে তাঁর গলায় ফুলের মালা পরিয়ে দেয়।
সভায় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একটি দীর্ঘ প্রতীক্ষিত ভোটের উৎসব হতে যাচ্ছে। এই ভোটাধিকার আদায়ের জন্য গত ১৭ বছর ধরে আন্দোলন করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই আন্দোলনে তাঁর দলের হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছেন এবং লাখ লাখ নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছেন।
তিনি আরও বলেন, অতীতে এই অঞ্চলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি একটি বড় সমস্যা ছিল। মাদক সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে তাঁর এবং তাঁর রাজনৈতিক দলের অবস্থান সবসময়ই কঠোর। “এই এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করবো। অপরাধী যদি আমার পরিবারের কেউ বা দলের কোনো সদস্যও হয়, তার সঙ্গে কোনো আপোষ করা হবে না,”—বলেন তিনি।
এছাড়া তিনি বিসিক শিল্পনগরীর বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে বর্ষা মৌসুমে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। ভবিষ্যতে সুযোগ পেলে এসব সমস্যার স্থায়ী সমাধানের পাশাপাশি সামাজিক সুরক্ষা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
পথসভায় জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park