1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বালিয়াডাঙ্গীতে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কর্মী সমাবেশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৬ বার পঠিত

বালিয়াডাঙ্গীতে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কর্মী সমাবেশ

মোঃ আবু সুফিয়ান বাবু
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৭নং আমজানখোর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিমের দাঁড়িপাল্লা প্রতীক ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে আমজানখোর ইউনিয়নের একটি নির্ধারিত স্থানে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোঃ সিবগাতুল্লাহ্ সিবগা (ঢাকা)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আমির মোঃ রফিকুল ইসলাম।
সভাপতিত্ব করেন ৭নং আমজানখোর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ (রাজু)।

কর্মী সমাবেশটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। উদ্বোধনী বক্তব্যে ইউনিয়ন সভাপতি বলেন, অতীতে সংগঠনের নেতাকর্মীরা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন, তবে সকল বাধা উপেক্ষা করে তারা সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ‘হ্যাঁ’ ভোট দিয়ে অধ্যাপক মাওলানা আব্দুল হাকিমকে বিজয়ী করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park