1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

হরিপুরে ফ্যামিলি প্লানিং ডে-২০২৬ ইং উদযাপিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৪ বার পঠিত

হরিপুরে ফ্যামিলি প্লানিং ডে – ২০২৬ ইং উদযাপিত

 

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৬নং ভাতুড়িয়া ইউনিয়ন ঢাকদহ গোপাল পুর ভাতুড়িয়া উচ্চ বিদ্যালয়ে ৫ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে রিয়্যাক্টস- ইন প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশনের উদ্যেগে ফ্যামিলি প্লানিং প্রমোশন ডে উদযাপিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রিয়্যাক্টস ইন প্রকল্পের প্রজেক্ট অফিসার রুমা বেগম, ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর আলমগীর হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শীকা ফারহানা নুর, পরিবার কল্যান সহকারী রাবেয়া মুনি, ওয়ার্ল্ড ভিশন ফিল্ড সুপার ভাইজার সুমি আক্তার, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী সহ কমিউনিটি ফ্যাসিলিটেটর সহ এবং নারীরা।এসময় ফ্যামিলি প্লানিং সম্পর্কে বক্তারা বলেন,ফ্যামিলি প্লানিং প্রমোশন ডে বা পরিবার পরিকল্পনা প্রচার দিবস হলো জনসচেতনতা তৈরির একটি বিশেষ দিন, যেখানে জন্মনিয়ন্ত্রণ ও পরিকল্পিত পরিবারের সুবিধা নিয়ে আলোচনা করা হয়। বিশ্বজুড়ে পরিবার পরিকল্পনার প্রয়োজনীয়তা, নিরাপদ গর্ভনিরোধক পদ্ধতি এবং মা ও শিশুর স্বাস্থ্য নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম ও ক্যাম্পেইনের মাধ্যমে এই দিনটি পালিত হয়। অনিচ্ছাকৃত গর্ভধারণ রোধ, ছোট পরিবারের সুবিধা বোঝানো, এবং জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে সঠিক তথ্য প্রদান করা । স্বাস্থ্যসেবা ও মাঠকর্মীদের মাধ্যমে সরকারি-বেসরকারি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, অস্থায়ী ও স্থায়ী পদ্ধতির বিষয়ে ক্যাম্পেইন পরিচালনা
সুস্থ পরিবার, নারী ও শিশুর উন্নত স্বাস্থ্য, এবং অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করণ ইত্যাদি। পরিশেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৫জন নারীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park