1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

নির্বাচনে আইন-শৃঙ্খলা প্রশ্নে কোনো আপস হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৩ বার পঠিত

নির্বাচনে আইন-শৃঙ্খলা প্রশ্নে কোনো আপস হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনে আইন-শৃঙ্খলা বজায় রাখতে কোনো আপস করা হবে না। জননিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে বিভাগীয় প্রশাসনের আয়োজন করা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “বিগত পনেরো বছরে জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলোতে প্রতিটি কাঠামো ধ্বংস করা হয়েছে। স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার হরণ হয়েছে। এখন জনগণ, রাজনৈতিক দল ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই নির্বাচনে চোখ রাখছে। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আমাদের পেশাদারিত্ব অপরিহার্য।”

তিনি আরও বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবেন। আইন-শৃঙ্খলা বাহিনী কেন্দ্রভিত্তিক সন্ত্রাসী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত ও আইনের আওতায় নিয়ে আসবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে এখনই ব্যবস্থা নিতে হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

উপদেষ্টা সতর্ক করে বলেন, ব্যক্তি, দল বা রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কেউ জড়িত হবেন না। দায়িত্বে অবহেলা, পক্ষপাত বা লোভের কারণে অন্যায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের সকল প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের নির্দেশনা, নির্বাচনি আচরণবিধি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্র অনুসরণ বাধ্যতামূলক।

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীসহ রাজশাহী বিভাগের জনপ্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park