1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীতে ছাত্রী নির্যাতনের অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯১ বার পঠিত

রাজশাহীতে ছাত্রী নির্যাতনের অভিযোগ

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় একটি বেসরকারি স্কুলে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে হোয়াইট বোর্ড পেন দিয়ে আঘাত করে রক্তাক্ত করার অভিযোগের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

চন্দ্রিমা থানা পুলিশ জানায়, ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ভদ্রা আবাসিক এলাকার ৫ নম্বর রোডে অবস্থিত ‘বর্ণমালা আদর্শ স্কুল’টি ২০২২ সালে প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। নতুন এই স্কুলেই এমন ঘটনায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, রোববার (১ ফেব্রুয়ারি) স্কুলের ভেতরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষিকা মোসা. মৌসুমী (২৭) হাতে থাকা হোয়াইট বোর্ড পেন দিয়ে শিক্ষার্থী সোহানী রহমান স্নেহা (১২)–এর নাকে আঘাত করেন। এতে তার নাকে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং রক্তপাত শুরু হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা মোসা. শিমু (২৮) অভিযোগে উল্লেখ করেন, ঘটনার পর তিনি স্কুলে গিয়ে কোনো প্রতিবাদ জানাননি। বরং ঘটনার বিষয়টি ধামাচাপা দিতে স্কুলের অধ্যক্ষ মো. মাসুদসহ দুই শিক্ষক তার বাড়িতে গিয়ে ভয়ভীতি ও হুমকি দেন। এ সময় বিষয়টি প্রকাশ করলে তার মেয়েকে স্কুল থেকে বের করে দেওয়ার ভয় দেখানো হয় বলেও অভিযোগ করেন তিনি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম আনোয়ার হোসেন বলেন,“শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় এক অভিভাবক বলেন,
“মাত্র ৫ বছরের একটি স্কুলে এমন ঘটনা আমাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে।”

এ বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ মোঃ মাসুদ আলী বলেন,এই বিষয় কোন মন্তব্য করেননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park