1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বালিয়াডাঙ্গীতে লাঙ্গল প্রতীকের প্রচারণা র‍্যালিতে অংশ নিলেন নূরুন নাহার বেগম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৫ বার পঠিত

বালিয়াডাঙ্গীতে লাঙ্গল প্রতীকের প্রচারণা র‍্যালিতে অংশ নিলেন নূরুন নাহার বেগম

 

মো: নুরুজ্জামান, স্টাফ রিপোর্টার:
আজ সোমবার রাতে ঠাকুরগাঁও-২ আসনের জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নূরুন নাহার বেগম বালিয়াডাঙ্গী চৌরাস্তায় লাঙ্গল প্রতীকের প্রচারণা র‍্যালিতে অংশ নিয়েছেন।
র‍্যালিটি বালিয়াডাঙ্গী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় লাঙ্গল প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নূরুন নাহার বেগম ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং জাতীয় পার্টিকে সমর্থন দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় জাতীয় পার্টি সবসময় কাজ করে যাচ্ছে।
আগামী নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
র‍্যালিতে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park